Back to Notices

সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি - MY ACCOUNT লগইন ও ব্যাংক স্লিপ আপলোড

23 January 2026 08:11 PM

Published
সম্মানিত সদস্যবৃন্দ,

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ" -এর অফিসিয়াল ওয়েব সাইট www.mcabbd.com -এ প্রবেশ করে “MY ACCOUNT” অপশনে ক্লিক করে প্রাপ্ত Username ও Password ব্যবহারপূর্বক লগইন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

🔗 লগইন সম্পন্ন হলে, সদস্যবৃন্দকে তাঁদের "মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ" -এর আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাংক স্লিপ যথাযথ ভাবে আপলোড করার জন্য বিনীত অনুরোধ জানানো যচ্ছে।

🔒 বিশেষ নির্দেশনা:
যে সকল সদস্যবৃন্দ এখনো Username ও Password সংগ্রহ করেননি, তাঁদেরকে অনতিবিলম্বে এসোসিয়েশনের অফিস সচিব এর সঙ্গে যোগাযোগ করে Username ও Password সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে।

💳 আর্থিক দায়িত্ব ও সক্রিয় অংশগ্রহণ:
সম্মানিত সদস্যদের প্রতি বিনীত আহ্বান জানানো যাচ্ছে যে, সময়মতো বাৎসরিক নবায়ন ফি এবং প্রযোজ্য অনুদান পরিশোধ পূর্বক সংশ্লিষ্ট ব্যাংক স্লিপ আপলোড করার মাধ্যমে এসোসিয়েশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ করতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনাদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনকে একটি শক্তিশালী, আধুনিক ও প্রথম শ্রেণির বাণিজ্যিক সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

সভাপতি এম এস জামান সাহেব -এর নির্দেশনা ক্রমে
মহাসচিব প্রকৌশলী গৌতম দে
"মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ"

Related Notices

বার্ষিক নবায়ন ফি ও অফিস স্পেস ডোনেশনের জন্য একাউন্টের বিবরণ...

Account Details For Subscription Fee & Etc. A/C NAME: Money Changers Association of Bangladesh. A/...

23 Jan 2026